‘বোধ’ নাটকের ২৫তম প্রদর্শনী

আপডেট : ০১ মার্চ ২০২০, ২০:৪৯

 

‘বোধ’ নাটকের ২৫তম প্রদর্শনী করতে যাচ্ছে সংলাপ গ্রুপ থিয়েটার। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে বোধ-এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস এবং নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা। এটি সংলাপের ২৬তম প্রযোজনা। বোধ নাটকের পোশাক পরিকল্পনায় রয়েছেন চিঠি হাবীব ও সেলিনা আক্তার প্রিয়া, কোরিওগ্রাফিতে রবিন বসাক, মঞ্চ ও আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রি সেন এবং আলোক প্রক্ষেপক ও আবহসংগীত প্রয়োগে রয়েছেন সেলিনা আক্তার প্রিয়া ও ওয়ালিদ আহমাদ চৌধুরী।

নাটকটি আগামী ৬ মার্চ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মো. হাবীবুর রহমান, মাইনুল ইসলাম, তামান্না মেহের পপি, শাকিল আহমেদ ও মাসুদ আলম বাবু। নেপথ্যে আছেন মঈনুদ্দীন হাসান খোকন, আশিক-উল-ইসলাম, আজমেরী সুলতানা লাকী, ওয়ালিদ আহমাদ চৌধুরী, শহীদুল ইসলাম খোকন, শাকিলুজ্জামান রাজ, সাব্বির দেওয়ান ফাহিম প্রমুখ।