গতবছরের ডিসেম্বরে বিয়ে করেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি আর বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আর ২৯ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার রিসেপশনের অনুষ্ঠান হলো কলকাতায়।
রিসেপশন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মিথিলার বাবার বাড়ির পক্ষের লোকজন ছাড়াও নামীদামি অনেকেই উপস্থিত ছিলেন।
অতিথিদের তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলী। ব্যস্ততার ফাঁকে মিথিলা-সৃজিতকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
০০০
‘ব্লাড’ শিরোনামে সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হিসেবে সামনে আসছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহী। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।
গতকাল এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এ ছবির নাম ‘ব্লাড’ রাখা হলেও পরিবর্তন করা হতে পারে। অ্যাকশন ঘরানার এই ছবিতে মাহীকে নায়িকা ও খল-নায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে। তাই
দুই তারকার রসায়ন নিয়ে জল্পনা-কল্পনা চলছে!
