ভালুকায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:১৬

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকায় জঙ্গল থেকে হেনা আক্তার নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মেদুয়ারী গ্রামের কুমাড়কাটা জঙ্গল থেকে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী তিন সন্তানের জননী হেনা আক্তার একই গ্রামের কুমাড়কাটা পাড়া মেয়েজামাই সাদ্দামের বাড়িতে শনিবার দুপুরে বেড়াতে যান। রাতে মেয়ের শাশুড়ি সমলা আক্তার ও নাতি শ্রাবনীকে নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। রবিবার ভোরে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের জঙ্গলে গলাকাটা লাশ দেখতে পান।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, খবর পেয়ে জঙ্গল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।