ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:১৬

সভাপতি খশরু, সম্পাদক মিরাজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকালে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। দলীয় পতাকা উত্তোলন করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি এ কে এম এ আউয়াল।

পরে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান খালেক, পিরোজপুর জেলা সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ভাণ্ডারিয়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়উন কবির।

সম্মেলন শেষে পুনরায় ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারকে সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।