বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
বাসাইলে এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণের মামলায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—বাসাইল কালীবাড়ী এলাকার খোকা বাবুর ছেলে সিজান ও রিপন। ধর্ষণের শিকার ঐ গৃহকর্মী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চারারবন গ্রামের বাসিন্দা।
ধর্ষণের অভিযোগে ওই গৃহকর্মীর মা বাদী হয়ে গত ২৭ ফেব্রুয়ারি সিজান, রিপন ও রিপাকে আসামি করে বাসাইল থানায় ধর্ষণ মামলা করেন। বাসাইল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, ধর্ষণের মামলায় দুই ভাইকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রিপাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
