ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে রবিবার সড়ক দুর্ঘটনায় ছয় জন আহত হয়েছে। গুরুতর আহত চার জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কৈতক নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত যাত্রী জাবেদ আহমদ, খোকন মিয়া, লেচু মিয়া ও সালেহ আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুনসহ অন্যদের কৈতক হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
