নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চরিত্র সেভেন আপের ফিডো ডিডো নতুন ভাবনা নিয়ে এলো বাংলাদেশি ভক্তদের মাঝে। জীবনের কঠিন সময়ে চাপমুক্ত থেকে জীবনকে উপভোগ করার আহ্বানে ফিডো ডিডোর নতুন ক্যাম্পেইন ‘ভাবো ফ্রেশ’। ফিডো ডিডোর ফিরে আসা উপলক্ষ্যে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খুরশীদ ইরফান চৌধুরী ও পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, নতুন ক্যাম্পেইন ‘ভাবো ফ্রেশ’-এর হাত ধরে ফিডো ডিডোকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। —প্রেস বিজ্ঞপ্তি
