ক্যাপসন নিউজ

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:২২

 

 

এয়ার কন্ডিশনার ব্রান্ড-‘মিডিয়া’ ও ‘এলিট’ এসির বাংলাদেশের মূল পরিবেশক- ‘নূর ট্রেড ইলেকট্রনিক্স’ তাদের সারাদেশের পরিবেশকদের নিয়ে তৃতীয় বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২০ এর আয়োজন করে। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মে. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর এ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ‘ওয়ান অ্যাপ’ চালু করেছে। এ উপলক্ষ্যে সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী প্রধান কার্যালয়ে কেক কেটে ‘ওয়ান অ্যাপ’ এর শুভ সূচনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

০০০

সাউথইস্ট ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ‘সিএমপি বৃত্তি তহবিলে’ ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল থেকে তিন মাসব্যাপী ‘গ্রাহক সেবা ও আমানত সংগ্রহ’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক উপস্থিত ছিলেন