অশোভন আচরণে আটক দর্শক

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:৪০

৪৩ বলে ২৪ রান করে ফেরা তামিম ইকবালকে কটূক্তি করে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক দর্শক। তামিম আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কাছের গ্যালারিতে বসে থাকা ঐ দর্শক তামিমকে লক্ষ্য করে হাত দিয়ে অশোভন ইঙ্গিত করতে থাকেন। এছাড়া তিনি তামিমকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেছেন বলেও জানা গেছে। এর পর তামিম ড্রেসিংরুম থেকে বেরিয়ে এই ঘটনার পালটা প্রতিক্রিয়া দেখান। পরে ঐ দর্শককে আটক করা হয়। বিসিবির নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তামিমের প্রতি বাজে আচরণ করা এই দর্শককে প্রাথমিকভাবে আটক করার পর নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।