জিতেও ‘লজ্জিত’ বায়ার্ন

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:৪১

দলের প্রধান গোলদাতা রবার্ট লেভান্ডোভস্কি চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। এরপর প্রথম ম্যাচে ৬-০ ব্যবধানের জয় কোথায় বায়ার্ন মিউনিখ কোচ হ্যান্সি ফ্লিক উচ্ছ্বসিত হবেন, তা না করে ম্যাচের পর রীতিমতো ক্ষমাই চাইলেন তিনি! কারণ দর্শকদের বৈরী আচরণ। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে বায়ার্ন সমর্থকেরা বৈরী প্ল্যাকার্ড তুলে ধরলে ম্যাচের মাঝামাঝিতেই বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। এর আগে অবশ্য ফেলিপে কোটিনহোর জোড়া গোল আর লিওন গোরেত্স্কা, জশুয়া জির্কজি সের্জ গেনাব্রি আর জশুয়া কিমিখের লক্ষ্যভেদে বড়ো জয়ের পথেই ছিল বায়ার্ন।  এরপর কোচ ফ্লিক দর্শকদের আচরণে ক্ষমা চেয়ে বলেন, ‘এর সঙ্গে ফুটবলের কোনো যোগ নেই। এমনটা চলতে পারে না। এর বিপক্ষে পদক্ষেপ নিতে হবে। আমাদের সবাইকে এক হয়ে এর বিপক্ষে দাঁড়ানো উচিত।’