টু কি টা কি

আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:৪২

বাংলাদেশ

জিম্বাবুয়ে

শান্তর

ফেরা

২০১৮ সালের সেপ্টেম্বরে ওয়ানডে অভিষেক হয়েছিল। সেই বছরই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। গতকাল মাঠে নামার আগে ওয়ানডেতে খেলেছিলেন আসলে একটাই টুর্নামেন্ট—এশিয়া কাপ। ২০১৮ সালের আরব আমিরাতের এশিয়া কাপে একাদশে সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তিন ম্যাচ খেলার পর প্রায় দেড় বছর অপেক্ষা করার পর আবার ওয়ানডে খেলার সুযোগ পেলেন শান্ত।

সেবারের পারফরম্যান্সটা অবশ্য ভুলে যেতে চাইবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিন ম্যাচে ২০ রান করেছিলেন—৭, ৭ ও ৬। এই পারফরম্যান্সের কারণেই পরের সুযোগটা পেতে এত দেরি করতে হলো।

স্কোয়াডে মািসকেনেরি

২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সে বছরের পর ক্রিকেটকেই বিদায় জানিয়ে হয়ে গেছেন পেশাদার কোচ। এখান জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ তিনি। কিন্তু সেই স্টুয়ার্ট মািসকেনেরির নাম দেখা গেল কাল জিম্বাবুয়ের স্কোয়াডে। ছাপানো টিম লিস্টে হাতে লিখে নাম ঢোকানো হলো তার। রহস্য উন্মোচিত হতে জানা গেলো, খেলোয়াড় সংকটে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ম্যানেজমেন্ট। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শন উইলিয়ামস গতকাল ম্যাচের আগে সিলেট পৌঁছাতে পারেননি। ওদিকে টেস্ট অধিনায়ক ও আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন আগের রাতে অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন। ফলে জিম্বাবুয়ের স্কোয়াড ১৫ সদস্য থেকে ১৩ সদস্যে নেমে এসেছে। মাঠে নামা ১১ খেলোয়াড়ের বাইরে ছিলেন দুই বোলার। এখন ম্যাচ চলা অবস্থায় কোনো ব্যাটসম্যান মাথায় আঘাত পেলে ‘কনকাশন বদলি’ হিসেবে কাউকে নামাতে পারত না জিম্বাবুয়ে। তাই নিরুপায় হয়ে মািসকেনেরিকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

তামিম ৫৫.৮১

ক্যারিয়ারের শুরুতে আগে এগিয়ে এসে লম্বা লম্বা ছক্কা মারায় তার মারকুটে ব্যাটসম্যান বলে একটা নাম হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো ক্যারিয়ারের কোনো সময়ই ওয়ানডে ক্রিকেটে স্ট্রাইক রেট তার খুব ভালো ছিল না। গতকাল ৪৩ বলে ২৪ রান করে আউট হলেন; স্ট্রাইক রেট ছিল ৫৫.৮১।

তামিমের ক্যারিয়ারের সেরা স্ট্রাইক রেট ছিল ২০১০ সালে। সেবার ২৩ ম্যাচে ৯৬.১৫ স্ট্রাইক রেট ধরে রেখেছিলেন। এ ছাড়া ২০১২, ২০১৫ ও ২০১৭ সালে ৮০-এর ওপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ক্যারিয়ার শুরুর বছর, ২০০৭ সালে স্ট্রাইক রেট ছিল ৬০-এর ঘরে। ২০১৩ ও ২০১৪ সালেও ৬০-এর ঘরে স্ট্রাইক রেট ছিল। বাকি বছরগুলোতে ৭০ পার করেছেন।