ডুমুরিয়ায় স্মার্টফোন না পেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ০১ মার্চ ২০২০, ২২:৩৩

গরীব পিতার কাছে এ্যানড্রয়েড মোবাইল ফোন চেয়ে না পাওয়ায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শিল্পী দাস (১৭) নামের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার শোলগাতিয়া গ্রামের দাস পাড়ায়। এই কিশোরী উপজেলার শাহপুর মধুগ্রাম সরকারী কলেজের একাদশ শ্রেণির  শিক্ষার্থী।

পারিবারিক সূত্র জানায়, শিল্পী দাসের পিতা বিনয় কৃষ্ণ দাস পেশায় একজন বাজাদার। উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল খোকন বলেন, পিতার উপর অভিমান করে মেয়েটি মারা গেছে। অভাবী পরিবারে মেয়ের এই চাহিদা মেটানোর মতো সাধ্য বিনয় দাসের ছিল না। এ ব্যাপারে বিনয় বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।