রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০১ মার্চ ২০২০, ২২:৪৩

আব্দুল আজিজ হাওলাদার

বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামের এক নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ হাওলাদারের (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে দুই পর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সেনাবাহিনীতে চাকরি করতেন বিধায় সেনাবাহিনীর চৌকস একটি দল ও বাকেরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তরিকুল ইসলাম উজ্জ্বল ও বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত নকিব আকরামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।