ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি

এলামনাইয়ের সভাপতি কামাল নাসের, মহাসচিব ফারুক হোসাইন

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৩২

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি এলামনাইয়ের নতুন কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। তিন বছরমেয়াদি (২০২০-২০২২) পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. ফারুক হোসাইন। কমিটির উল্লেখযোগ্যরা হলেন সহসভাপতি মো. কামাল শরীফ,  সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সচিব মো. মাহবুব হোসেন, মাহমুদ হোসেন (বাবুল চৌধুরী) এবং অধ্যাপক ড. সাদেকা হালিম।  যুগ্ম মহাসচিব ড. ফেরদৌস জামান তুহিন এবং ড. মো. আমিনুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফাতেমা রেজিনা, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. হালিমুজ্জামান, প্রচার সম্পাদক নাদিয়া আফরিন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক ড. মোজাফফর আহমেদ মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির অভিষেক হয়। —প্রেস বিজ্ঞপ্তি