ফেব্রুয়ারি মাসে ৭৫ কোটি ১৮ লাখ টাকার মাদক জব্দ

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৩৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৭৫ কোটি ১৮ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ৪০ হাজার ৪৯৪ বোতল ফেনসিডিল ১০ হহজার ৪৭১ বোতল বিদেশি মদ, ৭৮৮ লিটার বাংলা মদ, ৯৮৬ ক্যান বিয়ার, ৮৫৭ কেজি গাঁজা, ১ কেজি ২৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৭৩টি ইনজেকশন, ৮ লাখ ৪৩ হাজার ৯৮৭টি অন্যান্য ট্যাবলেট এবং ৯৮৪টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। জব্দকৃত অন্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে, ৬ কেজি ১৪ গ্রাম স্বর্ণ, ১০১ কেজি ৭৫ গ্রাম রুপা, ৪ হাজার ৯৩২টি ইমিটেশন গহনা, ১ লাখ ৩৬ হাজার ৮৮৪টি কসমেটিক্স সামগ্রি, ৯৬৫টি শাড়ি, ৯৬৪টি থ্রিপিস/শার্টপিস, ১ হাজার ২টি তৈরি পোশাক, ৩৪২ মিটার থান কাপড়, ৯ হাজার ১৮২ ঘনফুট কাঠ, ২ হাজার ৫৯৬ কেজি চা পাতা, ১১টি ট্রাক, ৪টি পিকআপ, ৩০টি অটোরিকশা এবং ৭৬টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি বন্দুক, ৪টি বিভিন্ন প্রকার গান এবং ৬ রাউন্ড গুলি। এছাড়াও জন চোরাচালানি ধরা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি