তুস্কর সীমান্তে ১০ হাজার শরণার্থী আটকাল গ্রিস

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৫৯

তুরস্কের স্থলসীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার শরণার্থীর প্রবেশ ঠেকিয়ে দিয়েছে গ্রিস। গ্রিসের এক সরকারি কর্মকর্তা গতকাল রবিবার একথা জানিয়েছেন। আটকে দেওয়া অনেক শরণার্থীকে তুরস্কের এভরস সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। শরণার্থীদেরকে সীমান্ত পাড়ি দিতে তুরস্ক উত্সাহিত করছে বলে অভিযোগ করেছেন গ্রিক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলকিভিয়াদিস স্টেফানিস।