আইনজীবী সমিতি ও আদালত অঙ্গন টাউট মুক্ত করতে নির্দেশ

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৫:৩০

দেশের সব আইনজীবী সমিতি ও আদালত অঙ্গন টাউট দালাল ভূয়া আইনজীবী সহকারী মুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

৬০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বাংলাদেশ বার কাউন্সিল সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

বিষয়টি নিয়ে রিটকারী এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইঁয়া আদালতের আদেশের কথা জানান। তিনি বলেন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ সোমবার রিটটির প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশনা দেয়।

আরও পড়ুন: সিএএ আইনের প্রভাব বাংলাদেশে পড়বে না: শ্রিংলা

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। বাসস

ইত্তেফাক/কেকে