চরিত্রের প্রযোজনে যেকোন চ্যালেঞ্জ নিতে সবার আগে এগিয়ে আসেন আমির খান। এবারো এর ব্যতিক্রম হলো না। নিজের নতুন সিনেমা ‘লাল সিং চড্ডা’-এর লুক নিয়ে একের পর এক এক্সপেরিমেন্টে ব্যস্ত আমির। কখনো মাথায় পাগড়ি লাগিয়ে, আবার কখনো দাড়ি লাগিয়ে। এবার সেই চরিত্রের কারণেই ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে উপস্থিত হলেন তিনি। কিছুদিন আগে হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি পরে নজর কেড়েছিলেন আমির খান। এরইমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। এখন ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে।
