মেজাজ হারালেন কোহলি

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৫

মাঠের বাজে পারফরম্যান্সের পর এবার নিউজিল্যান্ডে সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন বিরাট কোহলি। দর্শকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করার জের ধরে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নটা ছিল এমন : ‘দলের ভালোর জন্য কোহলির অতি আগ্রাসী মনোভাবের কিছুটা পরিবর্তন আনা জরুরি কী? জবাবে ক্ষেপে যান কোহলি। বাউন্সারের জবাবে রীতিমতো পুল করে তিনি বলেন, ‘আপনি কি মনে করেন? আপনিই উত্তরটা দিন না! আপনি আগে বুঝুন কি হয়েছে, তারপর ভালো করে প্রশ্ন করুন। যদি বিতর্ক তৈরি করতে চান, তবে এটা সেই জায়গা নয়। আমি তো ম্যাচ রেফারির সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। আপনি এখানে আধা আধা জ্ঞান নিয়ে আসতে পারেন না। ধন্যবাদ।’