স্পোর্টস রিপোর্টার
আরামবাগের বিপক্ষে শেখ জামালের চার গোলের পেছনে দুই গোলেই কারিগর ছিলেন উইঙ্গার জাহিদ হোসেন। দুই গোল করিয়েছেন। পেনাল্টি আদায় করেছেন। জাহিদের খেলায় ধার ছিল। আরামবাগে গত মৌসুম কাটিয়েছিলেন জাহিদ এবার শেখ জামালে। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামানো হয়নি। গতকাল তৃতীয় ম্যাচে জাহিদ দারুণ পারফরম্যান্স দেখালেন। মানিক তাকে নামিয়ে পুরো ফায়দা তুলে নিয়েছেন। কোচ শফিকুল ইসলাম মানিক জানেন কীভাবে তার কাছ থেকে খেলাটা আদায় করে নিতে হয়।
শেখ জামাল আরামবাগ ম্যাচের পর সংবাদ মাধ্যমের চোখ পড়ল জাহিদকে ঘিরে। আবার মাঠে ঝড় তুললেন। সারা মাঠ খেলেছেন এই ফুটবলার। চার গোলে জিতল। কিন্তু নিজের একটা গোল নেই। সেটা নিয়ে আক্ষেপ নেই জাহিদের। খেলার পর অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দাঁড়িয়ে হাসতে হাসতে জাহিদ বললেন, ‘আরামবাগ তো আমারই টিম। ঐ টিমে খেলে এসেছি। গোল দিতে কষ্ট লাগে। আসলে তা না এটা কথার কথা। গোল করার চেয়ে ম্যাচ জিতেছে এটা বড়ো।’ প্রথম ম্যাচে খেলা হয়নি কেন জানতে চাইলে জাহিদ বললেন, ‘এটা টিম ম্যানেজম্যান্ট বলতে পারবে। আমাকে কেন নামানো হয়নি। আমাকে মুক্তিযোদ্ধার বিপক্ষে নামানো হয়েছে আমি গোল করিয়েছি। আরামবাগের বিপক্ষে নামিয়েছে আমি গোল করিয়েছি।’ কোচ শফিকুল ইসলাম মানিকের কাছে প্রশ্ন ছিল জাহিদকে নিয়ে মানিক বললেন, ‘জাহিদ শতভাগ ফিট ছিল না।’ জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে জাহিদের কথা এখন যারা খেলেছে তাদের চেয়েও অনেক ভালো খেলার পরও আমাকে ডাকা হয় না। ঐ যে দেখেন বিদেশিরা খেলা দেখছে। ওরা কি দেখে না জাতীয় দলের বাইরে থাকা ফুটবলাররা কেমন খেলছে ? যারা বাইরে বসে থাকে তাদেরকেই ডাকা হবে। অন্যরা ভালো খেললেও ডাকবে না। ক্রিশ্চিয়ানো রোনালদো ভুল করে না ? তাকে তো ঠিকই জাতীয় দলে ডাকা হয়। আমরা কথা বললেনই সমস্যা।’
