স্পোর্টস রিপোর্টার
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ১১ এপ্রিল নির্বাচন হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। গত শনিবার মোহামেডানের সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মোহামেডানের ইনডিপেনডেন্ট চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোহামেডানের পরিচালক পর্ষদের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে সাত বছরের অডিট রিপোর্টও অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হবে বলে জানিয়েছেন বোর্ডের একজন পরিচালক। ২০১১ সালে শেষবার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের আগে আরেকটি সভা রয়েছে যেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে।
