জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

ব্রাদার্স-বারিধারার ড্র

স্পোর্টস রিপোর্টার

টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী। গতকাল সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১৯ মিনিটে দলটিকে এগিয়ে দিয়েছিলেন নিক্সন। ৯০ মিনিটে মান্নাফ রাব্বির গোলে শেখ রাসেলকে ২-০ গোলে হারায় মারুফুল হকের শিষ্যরা।

দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারা ব্রাদার্সের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করে।