১৫-তেই পেশাদার ফুটবলে!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

মাত্র ১৩ বছর বয়সে যখন সেল্টিকের অনূর্ধ্ব ২০ দলের হয়ে নেমেছিলেন কারামকো ডেম্বেলে, অনেকে ভুরু কুঁচকে তাকিয়েছিলেন তার দিকে। ২০১৬ সালের সেই ম্যাচের পর নিজেকে শুধু প্রমাণই করেছেন ডেম্বেলে, যার ফলও মিললো হাতেনাতে। মাত্র ১৫ বছর বয়সেই পেয়ে গেলেন স্কটিশ প্রিমিয়ার লিগ শিরোপাধারীদের সঙ্গে পেশাদার চুক্তি। চুক্তিটির ফলে ২০২১ সাল পর্যন্ত সেল্টিকে নিশ্চিত হয়ে গেলেন জন্মসূত্রে ইংলিশ এই খেলোয়াড়। চুক্তি স্বাক্ষরের পর তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে প্রথম একাদশের জয়ে খেলা। যত দ্রুত সম্ভব তা অর্জন করতে চাইব আমি, প্রথম একাদশে আসতে নিজের সামর্থ্যের শতভাগ ঢেলে দেবো আমি।’