ইত্তেফাক রিপোর্ট
মাদারীপুর জেলায় কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। বিশ শতকের প্রথম দিকে বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত তদানিন্তন মাদারীপুরের কালকিনির প্রত্যন্ত অঞ্চলে বীরমোহন পরগণার শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবার জন্য ১৯১৯ সালে বিশিষ্ট সমাজসেবক রায় বাহাদুর রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন বীরমোহন উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বীকৃতি লাভ করে ১৯২৩ সালে। কালকিনি থানার এটিই প্রথম বিদ্যালয়। বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
শততমপ্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ ও মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদসা অধ্যাপিকা তাহমিনা বেগম।
