ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে আব্দুল আলী (৬৪) নামে এক জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাপশিল। দণ্ডিত আব্দুল আলী হাদা-চানপুর গ্রামের মৃত তছই উদ্দিনের ছেলে। এ সময় উত্তোলকৃত প্রায় ৩ হাজার ৬০০ ঘন ফুট পাথর জব্দ করা হয়। অভিযানে দোয়ারা উপজেলা বিট কর্মকর্তা নীতিশ চক্রবর্তীসহ থানা পুলিশ উপস্থিত ছিল।
