বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২১

বরিশাল অফিস

জ্বালানি বিদ্যুত্ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। এ সময় মানববন্ধনে অংশ নিতে আসা মহানগর ছাত্রদলের মিছিলে বাধা দেয় পুলিশ। বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউনহলের সামনে মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার। মানববন্ধনে অংশ নিতে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল ইসলাম রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিকে নগরীর সদর রোডে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

অপরদিকে আগরপুর রোডে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে যৌথ মানববন্ধন করে উত্তর ও দ?ক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির সভাপ?তি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সভাপ?তি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যরা।