৩২ বছর পর পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২১

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

পাঁচ মাসের সাজা থেকে বাঁচাতে দীর্ঘ ৩২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আরশাদ আলীর (৬২)। রবিবার রাতে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়। জীবননগর থানার সহকারী সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জীবননগর থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে আরশাদ আলীর বিরুদ্ধে ১৯৮৮ সালে ঢাকার গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়। ঐ মামলায় আদালত হতে তাকে পাঁচ মাসের সাজা প্রদান করা হয়। সাজার রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন। পাঁচ মাসের সাজা খাটার হাত থেকে বাঁচতে সেই থেকে গ্রেফতার এড়াতে আরশাদ আলী পলাতক ছিলেন। সে সময় তার বয়স ছিল ৩০ বছর। আর গ্রেফতারকালে তার বয়স হয়েছে ৬২ বছর।