ফটো ক্যাপশন

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২৩

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আনুষ্ঠানিকভাবে ভারতে এসি রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ উপস্থিত ছিলেন

০০০০

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে ঐ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিং বিষয়ক’ এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান কর্মশালার উদ্বোধন করেন। সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. মুহাম্মদ আবদুল্লাহ অতিথি হিসেবে বক্তৃতা করেন

 

০০০

লিড ব্যাংকিং পদ্ধতিতে দি প্রিমিয়ার ব্যাংক শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে সম্প্রতি মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজন করে। অনুষ্ঠানে মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিন প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ