নওগাঁ রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা। এখানে ছোটো বড়ো অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব মিল-কলকারখানায় উত্পাদন বৃদ্ধির জন্য গ্যাস অত্যন্ত জরুরি। দুঃখের বিষয়, নওগাঁ জেলায় গ্যাস নেই। এখানে গ্যাস দেওয়া হলে মিল কলকারখানায় উত্পাদন বাড়বে, নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থান বাড়লে বেকারত্ব দূর হবে। পরিশেষে, নওগাঁ জেলার সার্বিক উন্নয়নে গ্যাস সরবরাহের ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
বদিউজ্জামান দীপু
খট্টেশ্বর রানিনগর, নওগাঁ
