এই সময়ের ছড়া
জেগে যারা ঘুমিয়ে থাকার
ভান করে
ঘুম ভাঙাতে টানলে তাদের
কান ধরে
ঘুম থেকে কি উঠবে তারা?
উঠবে না।
ঐ গাধাদের ঘুম কখনো
টুটবে না।
এই সমাজে এমন গাধার
নেই অভাব
কান টেনে তা কেটে দিলেও
যায় স্বভাব?
কেন তারা এমন করে
ভঙ্গি ধরে কেমন করে?
নেই জবাব।
বলছি এবার শুনুন তবে
দেই জবাব।
সবই বোঝে সবই জানে
সবই ঢোকে ওদের কানে
জেনেশুনে কয় জানে না
লাজে মরার ভয় জানে না
ওরা হলো বেশরম।
দেবে তাদের কে শরম?
