আপনার রাশিফল

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:৩১

মুহম্মদ আনিসুল হক

৩ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ৭ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৭। শুভ বার:  সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুভ সম্ভাবনাময়। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো থাকবে। প্রাপ্তিযোগ আছে। আত্মীয়দের কারো সঙ্গে দেখা হতে পারে।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সময় আপনার অনুকূলে থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিশেষ কারো সহযোগিতায় কোনো আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসংযোগে ব্যস্ততা বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো কাজ হাতে নিতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। কোনো প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।