নিয়োগ

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:১৩

নিয়োগ বিজ্ঞপ্তি: বিবি মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়, ৩৪, ঈশাখা রোড, নারায়ণগঞ্জ এর জন্য বিদ্যালয়ের অর্থায়নে একজন গণিত শিক্ষক, একজন জীববিজ্ঞান শিক্ষক, একজন পদার্থবিজ্ঞান শিক্ষক ও একজন ইংরেজি শিক্ষক আবশ্যক। শিক্ষাগতযোগ্যতা সরকারি বিধিমোতাবেক নিজ নিজ বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রির অগ্রাধিকার। আগামী ১৪/০৩/২০২০ খ্রি. তারিখ রোজ: শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় সকল শিক্ষাগতযোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও  ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ স্বহস্তে লিখিত আবেদন নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে হাজির থাকার জন্য অনুরোধ করা হইল।  মো. সফিউল আলম খান, প্রধান শিক্ষক।  সিকে-৫৭২

নিয়োগ বিজ্ঞপ্তি: বিধিমোতাবেক শূন্যপদে দশানীমোহনপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর-মোহনপুর, উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে দুই কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্রাদির সত্যায়িত ফটোকপিসহ আগামী ১৯ মার্চ ২০২০ খ্রিঃ এর মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। -প্রধান শিক্ষক ০১৭১৬৮৯৬৭৭২।      সিকে-৫৭৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক নন্দনগাছী ডিগ্রী কলেজে একজন করে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, ল্যাব সহকারী (আইসিটি) ও ল্যাব সহকারী (রসায়ন) নিয়োগ করা হবে। অগ্রণী ব্যাংক লিঃ, চারঘাট শাখার অনুকূলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবরে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংকড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নন্দনগাছী ডিগ্রী কলেজ, চারঘাট, রাজশাহী।    সিকে-৫৮০