চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:১৫

আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় মো. ফারুক আহমেদ পারভেজ। দুরারোগ্য ব্যাধি স্কিনক্যান্সার (সোরাইসিস) রোগে আক্রান্ত হয়েছেন। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরো শরীরে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিত্সা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। অন্যথায়, তার জীবননাশের আশঙ্কা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিত্সা বন্ধ রয়েছে। গত ১৯ বছর ধরে ব্যয়বহুল চিকিত্সার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব। এমতাবস্থায় তার সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রীসহ হূদয়বান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা—মো. ফারুক আহমেদ। অনলাইন সঞ্চয়ী হিসাব নম্বর-০০০৪৮৩৪০৯০০০২। ন্যাশনাল ব্যাংক লি. কাওরান বাজার শাখা, ঢাকা। বিকাশ নম্বর-০১৮১৫৫৫৯৪৪৭ (পার্সোনাল)। —সংবাদ বিজ্ঞপ্তি

চিরিঞ্জিত্ দত্ত

আমি শেফালী রানী রায়, স্বামী মৃত বিক্রমজিত্ দত্ত। আমি একজন দরিদ্র মহিলা। আমার ছেলে চিরিঞ্জিত্ দত্ত মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রথম সিফটের পঞ্চম সেমিস্টারের ছাত্র। হঠাত্ তার কিডনির সমস্যা দেখা দিলে স্বামীর রেখে যাওয়া সহায়সম্বল বিক্রি করে প্রাথমিক চিকিত্সাসহ দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা করিয়েছি। শেষে ভারতের চেন্নাইয়ের বিজয়া হাসপাতালে চিকিত্সাধীন আছে এবং নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিত্সকরা পরামর্শ দিয়েছেন দ্রুত একটি কিডনি সংযোজন করতে। যার জন্য প্রয়োজন কমপক্ষে ২০ লাখ টাকা। যা আমার মতো দরিদ্র বিধবার পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তাছাড়া আমার একটা চাকরি ছিল। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে গিয়ে চাকরিটাও চলে যায়। তাই অসহায় এতিম সন্তানের জীবন বাঁচানোর জন্য আর্থিক সাহায্যের আবেদন করছি। দানশীল ব্যক্তিদের কাছে আমার একান্ত প্রার্থনা, ছেলের জীবন বাঁচাতে আমাকে আর্থিক সাহায্য দিয়ে চিরকৃতজ্ঞ করুন। শেফালী রানী রায়, গ্রাম-ঝুমঝুমপুর, পোস্ট-যশোর সদর, থানা-কোতোয়ালি, জেলা-যশোর। মোবাইল-০১৭৭০৬৪৬৫৩০, ০১৭১৬৯৮৭৯৪২। সাহায্য পাঠানোর ঠিকানা-চিরঞ্জিত্ দত্ত, সঞ্চয়ী হিসাব নং-১৬০১০৩১০১০৩০১, বাংলাদেশ কৃষি ব্যাংক, যশোর শাখা, যশোর।