মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:১৫

সৈয়দ মো. হাবিবুল হক

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. হাবিবুল হকের আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের ৩ মার্চ তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকায় ইন্তেকাল করেন। বরিশাল জেলার অন্তর্গত চাখারের অধিবাসী হাবিবুল হক বিশিষ্ট বিমা ব্যক্তিত্ব ছিলেন। কোম্পানির পরিচালনা পর্ষদ, সব শেয়ার হোল্ডার, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ তার রুহের মাগফিরাত কামনা করেছে।