বিএনপি দুর্নীতিতে নিমজ্জিত ------------ তথ্যমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:১৬

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্নীতিতে নিমজ্জিত দল। গতকাল সোমবার দুপুরে বেইলী রোডে অফিসার্স ক্লাবে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের ‘সরকার দেশে লুটপাটের রাজত্ব করছে’—এমন মন্তব্যের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  

ড. হাছান বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) যে দল করেন, সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। বিভিন্ন অপরাধ প্রমাণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাদের দলের চেয়ারপারসন বেগম জিয়া নিজে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ অর্থাত্ অপ্রদর্শিত কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন।

দেশ থেকে দুর্নীতির মাধ্যমে তার প্রয়াত পুত্র কোকোর পাচারকৃত টাকা সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আনা হয়েছে। তারেক ও কোকোর দুটো ঘটনাই বিদেশি গোয়েন্দা সংস্থা উদ্ঘাটন করেছে, বাংলাদেশ সরকার নয়।’ তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের নিজের দলই দুর্নীতিতে নিমজ্জিত।