স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন আবাহনীতে বড়দিনের উত্সব হয়ে গেছে কাল। দুপুরে দলের খ্রীষ্টানধর্মাবলম্বী কোচ খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন করা হয়। সকালের অনুশীলনের পর ক্লাবের বোর্ড রুমে কেক কেটে উত্সব করা হয়েছে। দেশি-বিদেশি সব খেলোয়াড়ই ছিলেন সেখানে। কেক খেয়ে সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আবাহনীর সহকারী কোচ ইয়াকুব ঝন্টুর মেয়ের বিয়েতে যোগ দেন আবাহনীর সব ফুটবলার, কোচ এবং ম্যানেজার।
স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে টাইব্রেকারে বসুন্ধরা কিংসের কাছে হেরে বিদায় নেয় আবাহনী। একদিন ছুটি কাটিয়ে পরদিন থেকে নিয়মিত অনুশীলন করছে আবাহনী।
