ইনু জাসদের সভাপতি শিরীন সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি পদে হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক পদে শিরীন আখতার পুনর্নির্বাচিত হয়েছেন। গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত দলের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী তিন বছর তারা দলের নেতৃত্ব দেবেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির বাকি পদগুলো, ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্থায়ী কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর সদস্যদের নাম গতকাল সোমবার ঘোষণা করেছেন।