যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দরকষাকষি করবে ব্রিটেন : বরিস

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০০:৪০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ব্যাপক দরকষাকষি করা হবে বলে অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্রিটিশ অর্থনীতি ৩ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড বাড়বে। এর মাধ্যমে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্থ-ইস্ট ও মিডল্যান্ড লাভবান হবে। চলতি মাসেই ব্রেক্সিট পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে পারে ব্রিটেন। -রয়টার্স