হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ভস্মীভূত

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১০:০৬

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার সন্ধ্যায় মেখল ইউনিয়নের আবদুল মজিদ সারাং বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

 

জানা গেছে, সারাং বাড়ির আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও ততক্ষণে ভস্মীভূত পাঁচ বাড়ি।

 

ক্ষতিগ্রস্তরা হলেন— মো.সালাউদ্দীন, মামুন, হাসান, ফয়জুল্লাহ, হোসেন এবং আমানুল্লাহ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মতো বলে ধারণা করছে এলাকাবাসী।

 

মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার প্রদানের আশ্বাস দিয়েছেন। হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

 

ইত্তেফাক/এএম