যে সিদ্ধান্ত আপনার ক্যারিয়ার উজ্জল করবে

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৯:২৯

আপনার জীবনের প্রতিনিয়ত ভুল থেকেও আপনার অনেক কিছু শেখার রয়েছে। সফল ব্যক্তিদের মতে, সফলতার চেয়ে বেশি শিক্ষা পাওয়া যায় বিফলতা বা ব্যর্থতার মাধ্যমে।

নিজের প্রতি নিজের আস্থা রাখুন : ক্যারিয়ারে চলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নিজের প্রতি নিজের আস্থা সৃষ্টি করা। একটি কথা মনে রাখা ভালো তা হলো—নিজের ভেতর থেকে যে চিন্তা আসে তা অনেকাংশেই সঠিক হয়। যখন কোনো একটি ব্যাপার প্রাথমিকভাবে দেখেই সঠিক মনে না হয় তখন অবশ্যই তার পেছনে কারণ থাকে। নিজের উপর আস্থা রেখে, বিশ্বাস ধরে রেখে খুঁজে বের করা উচিত কেন এমনটি মনে হচ্ছে।

নিজেকে সময় দিতে হবে :ক্যারিয়ারে অনেকে ভুল করে শুধুমাত্র দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে বলে। যখন কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচনার প্রয়োজন হয় এবং তা এমন কেউ আপনাকে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছেন, তা সে যে কারণেই হোক না কেন, সতর্ক হয়ে, সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে আপনি বিপদে পড়তে পারেন। ভালো সিদ্ধান্ত নিতে অবশ্যই সময়ের প্রয়োজন রয়েছে, চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে। তাই নিজেকে সময় দিন, সিদ্ধান্ত গ্রহণ করার আগে সময় নিন।

সঠিক বন্ধু নির্বাচনের চেষ্টা করুন : ক্যারিয়ারে কয়েকটি বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে সঠিক বন্ধু নির্বাচনও। যে মানুষটি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার কাজের মূল্যায়ন করতে পারবে তার পেছনে আপনি সময় ব্যয় করে ফলাফল আসা করতে পারেন।

কিছু বিষয়ে সময় নষ্ট নয় :সময়ের সঠিক ব্যবহারও ক্যারিয়ার গঠনের অন্যতম উপাদান। অযথা কোথাও কোনো কাজে  ব্যর্থ সময় নষ্ট না করে এই বিষয়গুলোকে চিহ্নিত করে তা এড়িয়ে চললে আপনার ক্যারিয়ার ঝামেলা মুক্ত থাকবে। এই জিনিসটি শিখে নিলে জীবনটা অনেক বেশি সুখের হবে। কারণ কোনো জিনিস যখন না হয় তখন নিশ্চয়ই তার পেছনে অন্য কোনো কারণ থাকে, আপনি শত চেষ্টা করলেও আপনার পরিশ্রম সেখানে বৃথা যাবে। শুধুমাত্র আপনার ইচ্ছার জোরে সবকিছু হবে না।

যোগাযোগ রাখুন :ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় ক্ষতি হতে পারে আপনার ক্যারিয়ারের। এরকম কোনো বিষয় আপনার নজরে এলে আপনি তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা টেক্সট বা ইমেইলের মাধ্যমে নয়।