পা-টা পথে রেখেই মনে
ভাবনা করে ভর
ঠিক সময়ে পারব তো আজ
ফিরতে নিজের ঘর!
বালক এখন চালক হয়ে
চালায় পথে গাড়ি
জ্যান্ত আমি কোন ভরসায়
ফিরতে পারি বাড়ি?
উন্নয়নের হাজার জোয়ার
বইতে থাকা দেশে
কিন্তু সড়ক মহামড়ক
ভীষণ সর্বনেশে!
দুর্ঘটনার নামে এখন
চলছে মানুষ হত্যা
তাই সড়কে খুব প্রয়োজন
চলার নিরাপত্তা।
