ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনকে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেছে আইএফআইসি ব্যাংক। গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদের হাতে চেকটি হস্তান্তর করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ শরি’আহভিত্তিক পাঁচটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা সম্প্রতি কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি চট্টগ্রামে সিইপিজেড উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরী এতে সভাপতিত্ব করেন
০০০০
এখন থেকে নতুন মোড়কে পাওয়া যাবে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিমেন্ট ব্র্যান্ড হোলসিম স্ট্রং স্ট্রাকচার। গত সোমবার রাজধানীর একটি হোটেলে নতুন এ মোড়কের উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী রাজেশ সুরানা। এ সময় কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান লজিস্টিকস অ্যান্ড প্রকিওরমেন্ট ডিরেক্টর লাকমাল সুরানজান ফনসেকা উপস্থিত ছিলেন
