নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি গ্রামে চিলাদি বালিকা দাখিল মাদরাসা সংলগ্ন সেতু থেকে নতুনপাড়া পাকা রাস্তায় পল্লীবিদ্যুতের একটি খুঁটি রয়েছে। এতে পথচারীদের দুর্ভোগের শেষ নেই। শুধু বৈদ্যুতিক খুঁটিই নয়, খুঁটির ওপর ট্রান্সফর্মা থাকায় ঝুঁকির মাত্রাও বেশি। বিশেষ করে অন্ধকারে অচেনা পথচারীরা দুর্ঘটনায় পড়ছেন। হঠাত্ করে যন্ত্রচালিত যানবাহন এই খুঁটির সঙ্গে ধাক্কা খেলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ অবস্থায়, পল্লীবিদ্যুতের খুঁটিটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. গিয়াস উদ্দিন হূদয়, ছাতারপাইয়া, নোয়াখালী
