সুযোগসন্ধানী অসাধু ব্যবসায়ী

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:৩১

সাধারণত রাস্তায় চলাচলকারী মানুষ ও আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা বেশি মাস্ক ব্যবহার করেন। ইদানীং করোনা ভাইরাসের জন্য মানুষ আগের চেয়ে বেশি পরিমাণে মাস্ক ব্যবহার করছে। বাজারে মাস্কের চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মাস্কের কৃত্রিম চাহিদা সৃষ্টি করেছে। অনেক ফার্মেসিতে মাস্ক পাওয়াই যায় না। যেগুলোতে পাওয়া যাচ্ছে তারা বিক্রি করছে চার-পাঁচগুণ বেশি দামে। ৫ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ২০ টাকায়, একটু ভালো মানের মাস্ক বিক্রি হচ্ছে ১০০ টাকা বা তার চেয়ে বেশি দামে। এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। বিশেষ করে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

জাহিদুল ইসলাম, শ্রীপুর, গাজীপুর