বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. এর ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির পরিচালক ও. কে. চৌধুরী, এবি সিদ্দিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান খান, শাহ মঞ্জুরুল হক এবং প্রধান অর্থ কর্মকর্তা আলী নেওয়াজ উপস্থিত ছিলেন। সভায় গত অর্থ বছরের জন্য ১২.৫% নগদ ডিভিডেন্ট অনুমোদিত হয়
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ্ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম উপস্থিত ছিলেন
০০০
বেজা’র সঙ্গে সোনালী ব্যাংকের সমঝোতা চুক্তিতে সম্প্রতি সই করেন ব্যাংকের সিইও এ্যান্ড এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও বেজার সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান। এ সময় গভর্নর ফজলে কবির, বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল উপস্থিত ছিলেন
০০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩০৪তম সভা সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহেমদের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ, অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
