অনিয়মের অভিযোগে কৃষকদের অনশন

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০১

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার নান্দাই হাওরে ১৭টি প্রকল্পের বাঁধের কাজে অনিয়ম ও সময়মতো কাজ শেষ না করার অভিযোগের অনশন করছেন কয়েকজন কৃষক। মঙ্গলবার সকালে ১১টায় চার কৃষক সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে অনশনে বসেন। এ সময় অনশন কর্মসূচিতে অংশ নেন হাওর বাঁচাও আন্দোলনরে নেতা ও ছাত্র ইউনিয়ন সংগঠনের কর্মীরা। অনশনরত কৃষকরা জানান, হাওরে ১৭টি প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। পুরোনো বাঁধকে ঘষামাজা করে কাজ করছে এবং বাঁধের নিকট থেকেই মাঠি তুলে বাঁধ মেরামত করা হচ্ছে। এতে আগামী বর্ষায় সামান্য বৃষ্টিতেই বাঁধ ভেঙে যাওয়া ঝুঁকি রয়েছে। এছাড়া মেয়াদ শেষ হলেও এখনো শেষ হয়নি বাঁধের কাজ। এতে আবারও ফসল হারানোর শঙ্কা করছেন তারা। এ বিষয়ে বার বার জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আজ অনশনে বসেছি।