বাগেরহাটে ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করে। মঙ্গলবার বিকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক ঐ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলীর ছেলে আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান জানান, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।