সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার টিন ব্যবসায়ী ফাইয়াজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ধর্ষণের শিকার ঐ ছাত্রীর বাবা স্কুল শিক্ষক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামি শহরের বাঁশবাড়ির জাবেদ মুন্সী পলাতক রয়েছে। সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
