নড়াইল প্রতিনিধি
নড়াইলে চল্লিশোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর থানার সীতারামপুর ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ হোসেন জানান, লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
