চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার বিপুল সিগারেট জব্দ করেছে বিমানবন্দরের এনএসআই টিম। সকালে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দরের এনএসআই টিমের একজন কর্মকর্তা ইত্তেফাককে জানান, এয়ার এরাবিয়ার ‘জি-৯ ৫২৮’ ফ্লাইটের যাত্রীদের তল্লাশি চালানোর সময় ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামুনুর মিয়া ও মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।
